এস এম সোহাগ রানা ।। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কারনে আনন্দের বহিঃপ্রকাশ করার ইচ্ছা থাকলেও এ বছর সম্ভব হয়নি। সবকিছু যেন নিরবে হয়ে গেল। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয় ঘুরে চোখে পড়ার মত কোন পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অথচ অন্যান্য বছর এই দিনটিতে পরীক্ষার্থীদের উপছে পড়া ভিড় হতো মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন পরীক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের মনে আনন্দের বন্যা বয়ে যেত। এমনকি এই আনন্দ ছড়িয়ে পড়ত শহর থেকে নগরে, গ্রাম থেকে গ্রামান্তরে। করোনা ভাইরাস আতঙ্কে সব অানন্দ এবছর নিরবে পালন করতে হলো পরীক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের।
যশোর শিক্ষাবোর্ডের অধীনে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে এবছর মোট ২৯৯৩ জন পরীক্ষার্থী “এসএসসি পরীক্ষা-২০২০” এ অংশগ্রহণ করে ৩১৬ জন ফেল করেছে। পাশের হার ৮৮.৬৫%। যার মধ্যে এ+ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৮৭ জন।
এসএসসি পরীক্ষা-২০২০ এ তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ এর (১০০%) পরীক্ষার্থী উত্তীর্ণ। যেখানে পরীক্ষার্থী ছিল ৭৬ জন। জিপিএ( এ+)পেয়েছেন ৮জন জিপিএ (এ ) পেয়েছেন ৩৩ জন( এ-) পেয়েছেন ১৫ জন (বি) পেয়েছেন ১৯ জন( সি ) পেয়েছেন ১ জন।
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে প্রধান শিক্ষক সাইদুর আলম (বাবলু) সহ সহকারী শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীদের অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম (বাবলু) বলেন আগামী দিনে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা আরো মনোযোগী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করবেন । আরো ভালো ফলাফলের আশা প্রকাশ করেছেন।



