ইয়াছিন আলী: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নগরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইউএসএইড, পিস এন্ড জাস্টিজ এ্যাক্টিভিটিস ও পিপিজি এর অর্থায়নে, জেলা আইন সহায়তা কমিটি সাতক্ষীরা ও উইসেন জব ক্রিয়েশান সেন্টারের আয়োজনে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুস সামাদ সরদার, মো: আব্দুল করিম বিশ্বাস, মো: মরিরুল ইসলাম, মোছা: শেফালী বেগম, মোছা: ছবিরণ বেগম, ঝর্ণা বেগম। এন.জিও কর্মী তারক চন্দ্র শীল, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো: অজিয়ার রহমান, শিক্ষক মো: সাইদুল আলম, আনছার ভিডিপি সদস্য মঞ্জিনা খাতুন, ব্যবসায়ী মো; শাহাদাত হোসেন, স্বাস্থ্য কর্মী শাহারা খাতুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মো: রাসেল ।



