মোঃ মামুন হোসেন : শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আজ ১৩ই সেপ্টেম্বর বুধবার সকাল ৯ ঘটিকার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু’র উপস্থিতিতে ১০টাকা কেজি মূল্যের চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে ডিলার নাঈম পারভেজের তত্ত্বাবধানে ৪৫২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ ইকবাল হোসেন।


