নগরঘাটায় ভ্যানের সাথে ধাক্কা লাগার একদিন পর শিশুর মৃত্যু

218

নিজস্ব প্রতিনিধি : মোটরচালিত ভ্যানের সাথে ধাক্কা লাগার একদিন পরে এক শিশুর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মো. ওয়াজকুরুনি (০৩) নামের শিশুটি গতকাল বৃহস্পতিবার বিকালে রাস্তা পারাপার হতে গিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে চাকায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

নিতহ শিশু সাতক্ষীরার তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে।গতকাল বিকালেই শিশুটিকে স্থানীয় বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ্য থাকে। কিন্তু শুক্রবার ভোর রাতে হঠাৎ করে শিশুটির খেচুনি শুরু হয়। পরে তাকে তার পরিবার সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করে।অ্যাম্বুলেন্সে করে খুলনা নিয়ে যাওয়ার পথেমধ্যে শিশুটির মৃত্যু হয়।