নগরঘাটায় বাড়ির নিচ থেকে মোটরসাইকেল চুরি

207

নিজস্ব প্রতিনিধি ।। মহামারি করোনাভাইরাসের মধ্যে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ানে বসত বাড়ির গোডাউন থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে নগরঘাটায় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মোটরসাইকেলের মালিক মৃত ছমিরউদ্দীন আনছারীর পুত্র মোঃ মোজাফ্ফার হোসেন জানান, আমার ব্যবহৃত সাতক্ষীরা ল ১১-৭৫৬২ নম্বরের লাল রংঙের এ্যাপাচী ১৫০ সিসি মোটরসাইকেলটি বাসার নিচ তলায়র রেখে আমি জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম, নামাজ শেষ করে এসে আর বাইকটি পায়নি।

তবে কে বা কারা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে আমি বুঝতে পারছি না। চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং থানায় জিডি করেছি।

এদিকে তাৎক্ষণিক চুরির বিষয়টি সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীনকে জানানো হলে তিনি সাতক্ষীরার সকল থানায় তাৎক্ষণিক বিষয়টি অবহিত করেছেন বলে জানান।তিনি বলেন চেষ্টা করছি মটরসাইকেলটি উদ্ধারের জন্য। অন্যদিকে যশোরের কেশবপুর থানা ও শার্শা থানার ওসি এবং ডুমুরিয়া থানার ওসিকেও বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে।