মোঃ মামুন হোসেন : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলক উন্মোচন ও ১ টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
সকাল ১০ ঘটিকায় নগরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এমপি উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নগরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান। উপস্থিত ছিলেন সকল শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ।
এরপর ১১ টা ৩০ মিনিটে ৭৫ লক্ষ টাকা রাজস্ব বাজেট ( গ্রেড নং ৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় নগরঘাটা অামিনিয়া অালীম মাদ্রাসায় চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমী ভবনের ফলক উন্মোচন করেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা কওসার অালী।অারো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
সর্বশেষ এমপি মহোদয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ২০ লক্ষ টাকা (আনুমানিক) ব্যায়ে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণের ফলক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের আয়োজনে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু তারক নাথ মন্ডল।
নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু’র সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) মোঃ তানভীর ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা, এস আই শাহাদাৎ,এ এস আই অনুপম বিশ্বাস,নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তার উল আলম।
স্বাগত বক্তব্য রাখেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডাঃ মোঃ সাইদুল আলম বাবলু।আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ঝর্না, ইউপি সদস্য বাবলুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহাদাত,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।



