নগরঘাটায় ঝড়ে বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুত বিচ্ছিন্ন: শিলা বৃষ্টিতে আমের ক্ষতি

31

মো. জাবের হোসেন : ঝড়ে বিদ্যুতের তারে রাস্তার পাশে থাকা গাছ পড়ে বিদ্যুতের খুটি পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ শিলা বৃষ্টিতে আম চাষীদেরও ক্ষতি হয়েছে। আমের গুটিতে শিলা বৃষ্টি পড়ায় নষ্ট হয়েছে অসংখ্য আম বাগান।

এদিকে নগরঘাটা পোড়ারবাজারের পশ্চিশ পাশে রাস্তার উপরে বিদ্যুতের তারে শিশু গাছ পড়াতে বিদ্যুতের তার ছিড়ে খুটি সহ রাস্তায় পড়েছে। এ পথে যাতায়াতকারীরা মটরসাইকেল, ভ্যান,সাইকেল,ইজিবাইক,মাহেন্দ্র,পিকাপ সহ কোনো যানবাহন চলাচল করতে পারছেনা।

এছাড়াও মনোরঞ্জন মাস্টারের বাড়ির পাশে গাছ পড়ে তার কেটে গেছে,সামাদের বাড়ির পাশে,আতিয়ার রহমান,রমজান আলি সহ আরো অনেক জায়গায় গাছ পড়ে খুটি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে পাটকেলঘাটা পল্লি বিদ্যুতে কথা বলে জানা যায়, অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে,তাই বিদ্যুত লাইন ঠিক করতে বেশ সময় লাগতে পারে বলে জানান কর্তৃপক্ষ। তারা জানান,ঠিক আগামীকাল বা পরশু ঠিক করতে পারবো কিনা সেটি সঠিক বলতে পারছিনা।তবে একটু সময় লাগবে।

এদিকে শিলা বৃষ্টি হওয়ার এলাকার অনেক আমের বাগানে আম ঝড়ে পড়ে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলা জানা যায়।