নগরঘাটায় চা বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

194

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারের চা বিক্রেতাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৭টার সময় নগরঘাটা পোড়ার বাজার ও বাজার সংলগ্ন ৩২ জন চা বিক্রেতার মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু।

চা বিক্রেতা কামরুল ইসলাম, লাল্টু হোসেন, মফিজুল ইসলাম সহ আরো অনেকে জানান, করোনাভাইরাসের কারণে কয়েকদিন যাবত দোকান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্থের মধ্য দিয়ে জীবনযাপন করছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে আমরা আনন্দিত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে সরকারের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। করোনাভাইরাস প্রতিরোধে আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। জনসমাগম এড়িয়ে চলুন। ঘরে থাকুন সুস্থ থাকুন।