নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস (কোভিড -১৯) রোধে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল স্থানে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়।
নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপুর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গ্রাম পুলিশেরা এ ঔষধ স্প্রে করছে। ঔষধ স্প্রে করার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে জরুরী স্বাস্থ্য বার্তা সম্বলিত হ্যান্ড লিফলেট বিতরণ করছে। জানা গেছে করোনা প্রতিরোধে এ ঔষধ প্রতিদিন স্প্রে করা হবে।


