ইয়াছিন আলী : তালা উপজেলার ২ নং নগরঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর উত্তর পাড়া মাঠে ২৭ জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে ও পি কে এস এফ এর সহযোগিতায় স্থানীয় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল গাঁদা ফুলের চাষ বিষয়ক মাঠ দিবস এর আয়োজন করা হয়।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান টিপু ও ওজিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, সমন্বয়কারী এ. এস এম মুজিবুর রহমান, শাখা ব্যাবস্থাপক শেখ আবু সিদ্দিক ও কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।
অনুষ্ঠানে কর্মকর্তারা স্থানীয় কৃষকদের চিরাচারিত ফলস চাষের পাশাপাশি ফুলসহ অন্যান্য লাভজনক ফসলচাষে আগ্রহী হতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এতে করে তাদের আর কোন অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না বলে মনে করেন ।
কেননা বর্তমান কালচারে ফুল ছাড়া কোন অনুষ্ঠান হয়না বিধায় বাজারে সব সময়ই ফুলের দাম বেশি থাকে। এরই মধ্যে কৃষকরা ফুল বিক্রি করে অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হবে বলে আশা রাখেন।
ফুলচাষি গোলাম মোস্তফার সঙ্গে কথা বলে জানাযায়, অন্য যে কোনো ফসলের তুলনায় ফুল চাষ অধিক লাভজনক। প্রতি বিঘা জমিতে গোলাপ কিংবা গ্লাডিওলাস ফুলের চাষ করতে খরচ হয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা।
এরপর চারা গাছে একবার ফুল ধরলে তা কমপক্ষে ৮ থেকে ১০ বছর ধরে ফুল দেয়। এতে বছরে কমপক্ষে ২ লাখ টাকা আয় আসে।



