মোঃ শাহিনুর রহমান : সাতক্ষীরা তালা উপজেলা ০২ নং ইউনিয়নে মোঃ আজিজুল সরদার (৫৫) বেলা তিনটার সময় গ্যাসের ব্যাথায় সাতক্ষীরা নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মোঃ আজিজুল সরদার নগরঘাটা ইউনিয়নের একজন ভ্যান চালক, এক সন্তানের বাবা। তার বাড়িতে পড়েছে শোকের ছায়া। মোঃ আজিজুল সরদার এর বয়স মাত্র (৫৫) বছর সে নগরঘাটা ইউনিয়নে একজন সৎ ভ্যান চালক ছিলো।
আরিজুল নামে খুবই পরিচিত এলাকায় তার মৃত্যুতে এলাকাবাসী ভিড় নেমেছে। তার মৃত্যুতে নগরঘাটা ইউনিয়ন বাসীর চোখে পানি এসে গেছে। সব সময় আরিজুল আমাদের কোলের কাছে এসে ভালো কথা বলতো ও হেসে-খেলে বেড়াতো তার মন ছিল পরিষ্কার। মোঃ আজিজুল সরদার রোজাদার অবস্থায় গ্যাসের ব্যাথায় ডাক্তার বাড়ি যেতে যেতে মারা যান রাস্তায়। আল্লাহ রব্বুল আলাআমিন আরিজুল সরদারকে যেন জান্নাত বাসি করেন।


