আবু সাঈদ : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি ফুটবল মাঠে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় মিঠাবাড়ি ফুটবল মাঠে মিঠাবাড়ি বহুমুখি সংঘের উদ্যোগে ৮ দলীয় নকআউট ভিত্তিক টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত প্রথম অর্ধে কলারোয়া স্পোর্টিং ক্লাবের ও খুলনা কেএসপি স্পোর্টিং ক্লাবের মধ্যে গোল শুণ্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয় অর্ধেও কলারোয়া স্পোর্টিং ক্লাব ও খুলনা কেএসপি স্পোর্টিং ক্লাবকে শুণ্য গোলে অপরাজিত থাকে। খেলাটি পরিচালনা করেন শিমুল হোসেন। তার সহযোগিতায় ছিলেন রোকন আহম্মেদ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২ নং নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২ নং নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম পারভেজ, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিঠের শিক্ষক রিকু, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, আব্দুর আজিজ সরদার, মো:মিজানুর রহমান সরদার, মির কাশেম আলি, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
খেলার শেষে টাইব্রেকারের মাধ্যমে কলারোয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে খুলনা কেএসপি স্পোর্টিং ক্লাব ফাইনালে ওঠে।


