মাহবুবুজ্জামান সেতু ,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় আত্রাইয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ উন্নয়নের অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা চত্বরে উন্নয়ন মেলায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।
উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন চৌধূরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ঈমাম সমিতির সভাপতি আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং প্রধান অতিথি মেলার
বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



