মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অসহায়, দু:স্থ ও শীতার্থ মানুষের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নওগাঁ জেলা ত্রান অফিসের কার্যালয়ে জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল রিকনসট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা ত্রান কর্মকতা একেএম মান্নান, রুরাল রিকনসট্রাকশন ফাউন্ডেশন রাজশাহী জোনের সহকারী পরিচালক মোঃ তশিরুল ইসলাম, নওগাঁ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মনিশংকর দাস, নওগাঁ সদর শাখার শাখা ব্যবস্থাপক গোপাল চন্দ্র দাস, রাণীনগর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রহমান, হিসাবরক্ষক মোঃ মুজিবর রহমান, ক্রেডিট অফিসার মোঃ সোহেল আহম্মেদ, মোঃ রাসেল উপস্থিত ছিলেন।



