নওগাঁয় আমিন সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

88

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ সদরে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পাশের ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হাদিউজ্জামান হাদী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রশিদ, নওগাঁ সদর উপজেলা আমিন সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক আরব আলী, মান্দা উপজেলা আমিন সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন রানা, সাধারন সম্পাদক কাজী কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ক্যাশিয়ার মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম বিন্দু, সার্ভেয়ার ও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, মহাদেবপুর উপজেলা আমিন সমিতির সভাপতি মোজাফফর হোসেন, নিয়ামতপুর উপজেলা আমিন সমিতির সার্ভেয়ার আল মামুন, বদলগাছি উপজেলা আমিন সমিতির সভাপতি আবুল হোসেন বাচ্চু, সহ-সভাপতি ইদ্রিস আলী, পোরশা উপজেলা আমিন সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাপাহার উপজেলা আমিন সমিতির সভাপতি আশরাফুল হক, ধামইরহাট উপজেলা আমিন সমিতির সভাপতি ইয়াকুব আলীসহ উক্ত সভার সভাপতি, উপদেষ্টা মন্ডলী ও নওগাঁর বিভিন্ন উপজেলাস্থ আমিন সমিতির সার্ভেয়ারগণ।

এছাড়াও অন্যান্যের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভির নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল, আনন্দ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি কাজী মোঃ কামাল হোসেন, বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, দৈনিক যুগান্তর পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক সকালের সময় পত্রিকার মান্দা প্রতিনিধি বুলবুল আহমেদ, ভোরের পাতা পত্রিকার মান্দা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।