মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মান্দা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম নাজমুল হক নাজু, যুবদলের সভাপতি মিজানুর রহমান নান্টু, ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল হাসান রবি, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক জব্বার মৌল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ মণ্ডল, ছাত্রদল নেতা কামরুল হাসান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আ’লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়। মামলার প্রেক্ষিতে তাদের আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।



