নওগাঁর মান্দায় দ্রুতগতিতে এগিয়ে চলছে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ

23
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় দ্রæতগতিতে এগিয়ে চলছে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০ হতদরিদ্র পরিবার পাচ্ছেন দূর্যোগ সহনীয় বাসগৃহ। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। বাড়িগুলো নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

সম্প্রতি,উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের গৃহবধূ শাহনাজ বিবির বসতবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপ-সহকারি প্রকৌশলী গোলাম সরোয়ার প্রমূখ।

মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম জানান, ‘প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা ব্যায়ে বসতবাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। প্রত্যেক বাসগৃহে থাকছে দুটি শয়নঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট।