নওগাঁর মান্দায় জেএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেশী: এ প্লাস এর সংখ্যা কম!

41

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাশের হার ৯৮.৭৫% এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডেসি) পরীক্ষায় পাশের হার ৮২.৫২% হলেও শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। ছাত্র ছাত্রীদের মধ্যেও হতাশা লক্ষ্য করা গেছে। নওগাঁর মান্দায় জেএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেশী: এ প্লাস এর সংখ্যা কম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জেএসসি এবং সমমানের পরীক্ষায় মান্দা উপজেলা থেকে ৭৪ টি স্কুলের মোট ৪ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৪ হাজার ৪০০ জন উত্তীর্ণ হয়। তন্মধ্যে মাত্র ৩৬৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং ৪১ টি মাদ্রাসার ৮ শত ২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৬৮০ জন উত্তীর্ণ হয়। তন্মধ্যে মাত্র ২ জন জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১১ টি ও মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকেও ১১টি জিপিএ-৫ পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান আজাহারুল ইসলাম এবং রোস্তম আলী ।

জেএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার বেশী: এ প্লাস এর সংখ্যা কম হওয়ায় অসন্তোষ প্রকাশ সত্তে¡ও শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পাশ করায় আনন্দিত ও পুলকিত অভিভাবকরা। এতো ভাল ফলাফল করায় শিক্ষকদের সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, এতো সুন্দর ফলাফল করায় অভিনন্দন শিক্ষার্থীদের। সেই সাথে শিক্ষকদের ধন্যবাদ জানাই। কারণ এসব স্কুলের শিক্ষার্থীদের ভাল ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। তবে এবছর তুলনামূলকভাবে জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। আগামীতে যেন আরও ভালো ফলাফল নিশ্চিত করা যায় সে ব্যাপারে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের যতœশীল হওয়ার আহব্বান জানান তিনি।