নওগাঁর মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক

20

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইন সেবাদান” প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়ন লিগ্যাল এইডের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অনুিষ্ঠত উঠান বৈঠক প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলাম, জেলা জজ কোর্টের পিপি আব্দুল খালেক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম,মান্দা থানার ওসি মোজাফফর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষসহ গন্যমান্য ও সচেতনরা উপস্থিত ছিলেন।

পরে আইনগত সহায়তা থেকে সুবিধাভোগীরা সরাসরি জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ একেএম শহীদুল ইসলাম উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।