নওগাঁর নিখোঁজের ৩ দিন পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার!

27

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিখোঁজের ৩দিন পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মৈনম ইউপির বিলদুবলা গ্রামের প্রনব সরকারের বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত রিংকু (৩৫) উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের সুদেব মিষ্টি আলার ছেলে।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। তারা থানায় খবর দিলে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজই লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কেউ তাকে হত্যা করে পুকুরে ফেলে যেতে পারে অথবা নেশা করে পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে।ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহতের স্বজনরা জানান, ‘গত রবিবার রাতে বিলদুবলা গ্রামের মৎসজীবিপাড়ায় মাদারের গান শুনতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।