জয়নগর প্রতিনিধি :: কলারোয়ার ধানদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামীলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টায় ধানদিয়া চৌরাস্তা মাজেদ মার্কেট চত্বর থেকে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই শুরু হয় এই নির্বাচনী পথসভা। ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমানের এর সভাপতিত্বে রেজানুজ্জামান (লিটুর)পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ স্বচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাউছার ।
তিনি তার বক্তব্যে বলেন আসুন আমরা সবাই এক হয়ে নৌকার স্বপক্ষে কাজ করি,দল মত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করে আওয়ামিলীগ সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট মোস্তফা লুৎফল্লাহ ,উপজেলা আয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম(লাল্টু), মাষ্টার আজিজুর রহমান, আজিজুল ইসলাম,শামছুদ্দিন আল মাছুদ (বাবু), মীর মোস্তাক আলী,আশিকুর রহমান মুন্না,মাষ্টার আজিজুর রহমান ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১২নং যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন সাংবাদিক মোশারাফ হোসেন, ৮নং জয়নগর ইউপি সদস্য রওশন আলী খাঁ প্রমুখ।



