কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো :
সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে। মঙ্গলবারে (৮ই ডিসেম্বর) অসহায়, গরিব, শীতার্তদের মাঝে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার (কম্বল) বিতরণ করেন। পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাসার, ইউপি সদস্য হামিদা বেগম, ইয়ামিন মোড়ল, শহিদুল্লাহ গাজী, ইউপি সচিব আব্দুল হাকিম, দফাদার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।


