কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদগাহ বাজার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
শুক্রবার সকাল ৮ টায় পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠান শেষে বিদ্যালয় হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালযের সহকারী শিক্ষক সাইফুল্লাহ-আল তারিকের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলফাতুন্নেছা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্য কে.এম রেজাউল করিম,চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাজাহান আলী আওয়ামীলীগ নেতা গৌরচন্দ্র ঘোষ, কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম,আবুল খায়ের ফারুক হোসেন,সখিপুর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।


