দেবহাটায় মোবাইল টাওয়ারের ২ ব্যাটারী চোরসহ ৩ জন আসামী আটক

34

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ।। দেবহাটায় মোবাইল টাওয়ারের ২ ব্যাটারী চোরসহ ৩ জন আসামী আটক হয়েছে। আটককৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলীর তত্ত¡াবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-২৯/০৯/২০২০ তারিখ এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানা সদর এলাকা থেকে পিকআপযোগে মোবাইল টাওয়ারের ব্যাটারী ও জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদী চুরি করে নিয়ে যাওয়ার সময় আন্তঃ জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন। আটককৃতরা হলো খুলনার দৌলতপুর থানার মহেশ^রপাশা এলাকার আলম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৩৪) ও একই এলাকার আনোয়ার মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩২)। তাদের নিকট থেকে ৬টি ব্যাটারী ও জেনারেটর যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়। চোরাই ব্যাটারী, জেনারেটর উদ্ধার। এছাড়া বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-২৮/০৯/২০২০ তারিখ এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন সিআর ৪১/২০ (দেবঃ) পি-১৫৯/২০, পি-১৬১/২০, পি-১৬২/২০ এর আসামী-১। আঃ রশিদ (৫৭), পিতা-মৃত মুছা গাজী, সাং-বেজোরাটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা ২। আঃ রহমান (৩৩) পিতা-আঃ রশিদ, সাং-বেজোর আটি, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা ৩। রহিমা বেগম, স্বামী-আঃ রশিদ, সাং-বেজোরাটি, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার করেন।