দেবহাটায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ আসামী আটক

18

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা থানায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ জন আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে শনিবার (৪ সেপ্টেম্বর, ২০২১) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৯/২০২১ তারিখ পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন খাসখামার এলাকা হইতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ১। সাইদুল ইসলাম (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- খাসখামার, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এছাড়া ০৪/০৯/২০২১ তারিখ এসআই (নিঃ)/ নয়ন চৌধুরী নিয়মিত মামলার আসামী (১) আজমির হোসেন (২১), পিতা- সিরাজুল সরদার, সাং-আস্কারপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ও এএসআই (নিঃ)/রসিদুল ইসলাম ও এএসআই (নিঃ)/সোহেল উদ্দীন এসটিসি ৭৮/০৯ এর আসামী ১। মোঃ মিজানুর রহমান, পিতা- মৃত ছবেদ আলী, সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

দেবহাটায় পল্লী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাইট অব ওয়ে সম্পন্ন
কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো \ সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির আওতায় দেবহাটা সাব জোনাল অফিসের উদ্যোগে দেবহাটা এলাকায় পল্লী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাইট অব ওয়ে সম্পন্ন হয়েছে। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জহুরুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা এই রাইট অব ওয়ে করা হয়। গাজীরহাট বাজার থেকে ঈদগাহ বাজার পর্যন্ত ১১ কেভি ফিডারের ব্যাকবোনের কাছাকাছি ঝুকিপূর্ন গাছের বাড়তি ডালপালা ছাটাই করে রাইট অব ওয়ে সম্পন্ন করা হয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় দেবহাটা সাব জোনাল অফিস সর্বদা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারই আওতায় শনিবার এই রাইট অব ওয়ে করা হয়। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জানান, এতে যেমন গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এবং অন্যদিকে সিস্টেম লস কমবে সাথে সাথে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।