কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটা উপজেলায় মঙ্গলবার সকালে (১ লা জুন) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯, নং ওয়ার্ডের নাংলা বাজারে সর্বস্থরের মানুষের মাঝে, উপজেলার নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে। করোনা ভাইরাস প্রতিরোধ ক্যাম্পইন শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম,উপজেলা পি আই ও সফিউল বাশার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু শরৎচন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান,ইউপি সদস্য বৃন্দ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক সহ এলাকাবাসী।
আয়োজনেঃ ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হক লাভলু বিশ্বাস নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবহাটা।


