দেবহাটার ঈদগাহ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি পালনে প্রীতি সভা

26

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো \ দেবহাটার ঈদগাহ সরঃ প্রাথঃ বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি পালনে এক প্রীতি সভা রবিবার সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়নে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, স্ক্রাব এর যুগ্ন সাধারন সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য নির্মল কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সহকারী শিক্ষক ইবরান হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক।