ইয়াছিন আলী : সাতক্ষীরা জেলার তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন তালা উপজেলার সকল গাড়ী চালককে LED লাইট খুলে ফেলার নির্দেশ দিয়ে শনিবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে Uno Tala Satkhira একাউন্ট থেকে একটি পোষ্ট করেছেন। এবং LED লাইটের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু করবেন বলে জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আগামীকাল থেকে তালা উপজেলার সকল গাড়ি চালককে LED লাইট খুলে ফেলতে বলা হলো। এক্সিডেন্ট অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। শীঘ্রই অভিযান শুরু হবে।”
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি দেওয়ার কয়েক মিনিটের ভিতরে তালা উপজেলার সকল ফেসবুক ব্যবহারকারীরা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনকে জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানাতে থাকেন।


