তালায় প্রশাসন আসলে মাঠ ফাঁকা চলে গেলে আবার স্বাভাবিক

31
তালায় প্রশাসন আসলে মাঠ ফাঁকা চলে গেলে আবার স্বাভাবিক

এসএম বাচ্চু, তালা: প্রশাসন মাঠে নামলেই পালানোর চেষ্টা করছেন সাধারণ জনগণ,প্রশাসন চলে গেলে আবার স্বাভাবিক ভাবে চলছে সবকিছু। করোনা সংক্রমণের বিষয়ে কারো যেন মাথা ব্যথা নেই। ঠিক তেমনি লক ডাউন মানতেও উদাসীন মানুষ। মানছে না সরকার ঘোষিত নিয়ম-নীতি। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা(কোভিড) ভাইরাস ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার কারনে লক ডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। চলমান লক ডাউনে সাতক্ষীরার তালা উপজেলায় মানতে চাচ্ছেন না কেউ। ভিড় করছেন পথে পথে। যারা বাইরে বের হচ্ছেন, তাদের অনেকেই পরছেন না নিরাপত্তা মাস্ক, গ্লাভস।

স্থানীয়দের অভিযোগ, লকডাউন ঘোষণার পর থেকে পথে-ঘাটে পুলিশি টহলসহ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)। প্রতিদিন কোন না কোন এলাকায় তারা টহল দিচ্ছেন করছেন জরিমানা। প্রশাসনের আরও কঠোর হতে হবে।

সরেজমিনে, উপজেলা প্রতিটি বাজারে মানুষের জনসমাগম চোখে পড়ার মতো ছিলো। কারণে অকারণে অনেকে বের হচ্ছেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে মাস্ক আর হাতে বাজারের ব্যাগ নিয়ে বের হচ্ছেন অনেক তরুণ যুবকরা। যার বাজারে যাওয়ার নাম করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে। এছাড়া দুপুরের দিকে পুলিশ সদস্যরা খাওয়ার জন্য গেলে কোন রকমের ভীতি ছাড়া মানুষজন বাহিরে বের হচ্ছে।
সমাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “হেল্প” এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস সংক্রামিত জেনেও বের হচ্ছে সাধারণ মানুষ। মানবিক দৃষ্টিতে যদি দেখি তাহলে পেটে ক্ষুধায় মানুষজন বের হচ্ছে এবং হবেই। আর কয়েক শ্রেণির লোক আছে যারা বিনা কারণে বের হবেই।তাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় পুলিশের টহল জোরদার করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার জানান,খুলনা বিভাগ সহ সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এন্টিজেন টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। সর্বশেষ তথ্য মতে তালা ১৩ই জুন সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে,মোট ৯৩ জনের,মধ্যে ৪৪ জনের করোনা পজেটিভ। তার মধ্যে-তালা উপজেলায় পজেটিভ-০২ জন। ১৪ই জুন র‌্যাপিড এন্টিজেন টেস্ট’ তালা উপজেলায় স্যাম্পল কালেকশন মোট-১৫ জন,পজেটিভ-০৫ জন,নেগেটিভ ১০-জন। ১-১৪ জুন ২১ তালা উপজেলায় মোট স্যাম্পল কালেকশন মোট-১১৭ জন,মোট পজেটিভ -৭৬ জন, হোম কোরেন্টাইন- ৭৬ জন। মোট স্যাম্পল কালেকশন -৮১০ জন মৃত- ৫ জন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিফ উল-হাসান জানান, অনেক তো চেষ্টা করা হয়েছে। এখানকার মানুষকে কোনোভাবেই কথা শুনানো যাচ্ছে না।মানতে চাচ্ছেন না সাধারণ জনগণ। প্রতিদিন প্রশাসনের টহল চলমান রয়েছে।