তালায় পিস ক্লাবের উদ্যোগে উগ্রবাদ,সহিংসতা রোধে ও করোনা সম্পর্কিত লিফলেট বিতরণ

150

এস এম সোহাগ রানা ।। তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পিস ক্লাবের উদ্যোগে ইউনিয়নের প্রধান প্রধান বাজারে উগ্রবাদ, সহিংসতা, গুজব ও করোনা সম্পর্কিত সচেতনামূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার।

এসময় উপস্থিত ছিলেন জালালপুর পিস ক্লাবের সভাপতি খায়রুল আলম শুভ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক মারুফ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।