তালায় করোনা ভাইরাসে উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক সহ আক্রান্ত ৫

41

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার দুই পুত্রসহ নতুন করে ৫ জনের শরীরে করোনা(কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ৩০ জন নারী সহ মোট ১৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৯ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও থানা সুত্রে প্রকাশ, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তার বরপুত্র সজল ঘোষ ও ছোট পুত্র স্বচ্ছ ঘোষ এবং জেয়ালা নলতা গ্রাামের মোঃ সোহেল হোসেন।

সাতক্ষীরা মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা জেলায় বুধবার পর্যন্ত ৬ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯২৪ জন। করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, করোনা(কোভিড-১৯)ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সহ আশে পাশের ৫-৭টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা।