তালায় ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের শরীর থেকে পা বিচ্ছিন্ন

386
তালায় ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের শরীর থেকে পা বিচ্ছিন্ন

এসএম বাচ্চু, তালা: সাতক্ষীরা তালা উপজেলায় খুলনা- পাইকগাছা মহাসড়কের তেতুলিয়ার হাশেম বাড়ী মোড় নামক স্থানে ইজ্ঞিনভ্যান ও মটর সাইকেলের সাথে সংঘর্ষে  খুলনা জেলার পাইকগাছা উপজেলার উলুডাঙ্গা গ্রামের ইউসুফ মোড়লের ছেলে বাবলু মোড়ল পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।ঘটনাটি ঘটেছে বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে।

আন্যান্য আহতরা হলেন, তালার ভায়ড়া গ্রামের আকরাম গোলদার, রবিউল বিশ্বাস, রবিউল বিশ্বাস ও মিজানুর রহমান। এদের মধ্যে মিজানুর রহমান তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী আহত ব্যক্তির বিছিন্ন পা গামছা দিয়ে বেঁধে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানোর সাথে সাথে তালা উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তাদের কে নিয়ে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা রজন্য নিয়ে জান ।

তালা থানার এস আই প্রীতিষ রায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি জানান, আমার বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটেছে। আমি দ্রুত রাস্তায় এসে হাসপাতালে ফোন করি। সাড়া না পেয়ে ইউএনও স্যার কে ফোন করলে চলে আসেন এবং নিজেই আহতদের খুলনা মেডিকেলে নিয়ে যান।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, আমি ফোনে খবর পাওয়া মাত্র মারাত্মক ভাবে আহত রুগীকে নিজ গাড়ি যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তী করিয়েছি। রুগীটি এখন অনেকটা সুস্থ আছেন।