ডুমুরিয়ায় বিগত দশ বছরে বিদ্যুতায়নে সাফল্য শতভাগ

12
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান: ডুমুরিয়ায় বর্তমান সরকারের আমলে অর্থাৎ বিগত ১০ বছরে সাফল্য হয়েছে শতভাগ। অফিস সূত্রে জানাগেছে, ২০০৮ সালের পর থেকে বর্তমান মহাজোট প্রার্থী ও বর্তমান প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সহযোগীতায় ডুমুরিয়ায় বিদ্যুতায়নে সাফল্য হয়েছে শতভাগ।

যার ফল হিসাবে খুলনা পল্লী বিদ্যুত সমিতির মধ্যে ২ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন তার একটি ডুমুরিয়া উপজেলা। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত গ্রাহক সংযোগ ছিল ২৫,২৯৫ জন যেটা বর্তমানে ২০১৮ সালে এসে দাড়িয়েছে ৭৭,১৬০ জনে অর্জনের হার ২০৫%। ২০০৮ সালে লাইন নির্মান ছিল ৭৭৮ কিঃমিঃ আর বর্তমানে ২০০৯-২০১৮ সালে এসে দাড়িয়েছে ১৬০০ কিঃ মিঃ সাফল্য ১০৬%। উপকেন্দ্র নির্মান ২০০০-২০০৮ সাল পর্যন্ত ছিলনা ২০০৯-২০১৮ সালে ০১টি (বরাতিয়া)। নির্মানাধীণ উপকেন্দ্র ০২টি ( গুটুদিয়া, ১৮ মাইল)। প্রস্তাবিত উপকেন্দ্র ০২টি ( সরাফপুর ও শাহাপুর) উপকেন্দ্র ক্ষমতা (এম ভিএ) -১০।

বিদ্যুত সুবিধাভোগী জনগন ছিল ৩৩% বর্তমানে ২০০৯-২০১৮ সালে ১০০% সাফল্য ২০৩%। সিস্টেম লস ২০০০-২০০৮ সাল পর্যন্ত ১৪.২০% ২০০৯-২০১৮ সালে ৬.১১% এসে দাড়িয়েছে। বিদ্যুত সরবরাহ ২০০৮ সালে ৫.০ (মেঃ ওঃ) বর্তমানে ২০০৯-২০১৮ সালে ১৬.০০ (মেঃ ও ঃ) সাফল্য ৩২০%।

এ ব্যাপারে ডুমুরিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিন বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে অর্থ বরাদ্ধ দিয়েছেন এবং বর্তমান মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সহযোগিতায় ধাপে ধাপে আজকে আমাদের এই অর্জন তাই চলতি বছরের নভেম্বর মাসে আমাদের এই উপজেলাটি শতভাগ বিদ্যুতায়ন হয়েছে বলে ঘোষনা করা হয়।