রাবাত রেজা খান,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ আগামী ১১ মার্চ নির্ধারণ করেছেন। ১১ মার্চ রবিবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
আজ জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে বিগত প্রায় ৩০ বছর ধরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় নি। ফলে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার ছিল না কেউ। বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। কয়েক দিন আগে বাংলাদেশ ছাত্রলীগও দ্রুত ডাকসু তফসিল ঘোষণার দাবি করে।



