ডাঃ হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

31

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ডাক্তার হাসনাত ফাউন্ডেশনের উদ্যোগে চারুপীঠ আর্ট স্কুল পাঁজিয়া কেন্দ্রের ব্যবস্থাপনায় চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পাঁজিয়া এডাস স্কুল কেন্দ্রে ডা: হাসনাত ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক লেখক ও প্রাবন্ধিক তাপস মজুমদার।

চারুপীঠের পাঁজিয়া কেন্দ্র পরিচালক শিক্ষক সোহেল পারভেজ বাপী’র পরিচালনায় বক্তব্য রাখেন পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক প্রদীপ কুমার রায় , চারুপীঠের সহকারি পরিচালক শ্রাবন্তী রায় দে, গ্রামীণব্যাংক পাঁজিয়া শাখার ম্যানেজার তপন নন্দী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।