ঠাকুরগাঁও-৩ এ সিপিবি’র মনোয়ন পত্র জমা দিলেন প্রভাত সমীর শাহজাহান আলম

44

সবুজ আহম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও-৩ আসনের মনোনিত প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম কমিউনিস্ট পার্টির নেতা র্কমীদের নিয়ে ২৮ তারিখ বুধবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সিপিবি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক, এ্যাডঃ আবু সায়েম, ঠাকুরগাঁও-৩ আসনের সিপিবি নির্বাচন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক কমরেড মোতুজা আলম, সিপিবি পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও নির্বাচন প্রস্তুতি কমিটির আহব্বায়ক এস এ মমিন, বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সভাপতি অধীর চন্দ্র রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপু, সাকিব আদনান, আবু তারেক প্রমুখ।