ঠাকুরগাঁও- ৩ আসনে নৌকা প্রতীকের দাবীতে ছাত্রলীগের মিছিল

101
ঠাকুরগাঁও- ৩ আসনে

মোঃ নয়ন হোসাইন, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীকের দাবীতে মিছিল করেছে সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। রবিবার দুপুরে পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের পশ্চিম চৌরাস্তায় এসে শেষ হয়।

মিছিলটিতে প্রায় দুই শতাধিক সাধারণ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। মিছিলে “দাবী মোদের একটাই, ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই” এই স্লোগান দেন নেতা কর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিগান আলী, সহ-সভাপতি শেখ লিয়ন, আনার কলি, শামস রায়হান, সাধারণ সম্পাদক নবাব হোসেন, যুগ্ম সম্পাদক রাশেদ সারোয়ার রিগান, রজব আলী, সাংগঠনিক সম্পাদক তামান্না আক্তার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আগামী ১৫ অক্টোবরে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত নৌকা প্রতীকের জন্য জনসভা সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।