ঠাকুরগাঁও-৩ আসনে কাস্তে মার্কার প্রচারনা শুরু

19
ঠাকুরগাঁও-৩ আসনে কাস্তে মার্কার প্রচারনা শুরু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল আংশিক) আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনোনীত প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করে দলটির নেতা-কর্মীরা। এ সময় শহীদ মিনার চত্ত্বর থেকে প্রচারনার অংশ হিসেবে একটি মিছিল বের করেন তারা।

পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধারণ ভোটারদের মাঝে কাস্তে মার্কার লিফলেট বিতরন করেন। এতে কাস্তে মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতা-কর্মীরা। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনোনীত প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম বলেন, আজ (মঙ্গলবার) থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনা শুরু করেছি।

সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছি এবং আমার নির্বাচনি ইশতেহার গুলো তুলে ধরছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক ভাবে সাড়া পাচ্ছি। জনগন সুষ্ঠ ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ।