ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে দোকান ব্যবসায়ী হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

80
 ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে দোকান ব্যবসায়ী হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ‘তাইজুল হত্যার বিচার চাই’ এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ব্যবসায়ী হত্যা বিচারের দাবিতে নাকাটি বাজার বনিক সমিতির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি হাজারো মানুষ নিয়ে ২নং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে নিহতের কবর জিয়ারত করে  ফিরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক শোক সভা ও দোয়া মাহফিল নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া,  নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল-আমিন,২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান শ্রী গৌতম চন্দ্র রায়,। মানববন্ধনে উপস্থিত ছিলেন,

নাকাটি বাজার বনিক সমিতির সভাপতি মইজুদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, নাকাটি বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম রব্বানী, কোষাধক্ষ্য আব্দুল সাত্তার দুলাল সহ সমিতির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন,

বক্তারা তাইজুল হত্যাকারীদের বিচারের দাবি ও সমাজে বিভিন্ন অসামাজিক (মাদক,জুয়া) কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের জোর দৃষ্টি কামনা করেন।

 

উল্লেখ্য, উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মৃত আজিজুল ইসলাম ওরফে ভুটিয়ার ছেলে তাইজুল ইসলাম ছুট বাউ (৪০) নাকাটিহাট বাজারে মুদির দোকান করত। গত বুধবার (১৯ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা তাকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশ্বে একটি গম ক্ষেতে লাশ ফেলে রেখে যায়।