পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক গুলোতে অবাধে ভারী ইঞ্জিন চালিত মাহিন্দ্র চলাচল করায় একদিকে সড়ক গুলোর বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে অন্যদিকে দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে।
এমনই একটি ঘটনা ঘটেছে উপজেলার ঝাড়বিশলা গ্রামে। ওই মাহিন্দ্র দূর্ঘটনায় কৃষক পিতা নিহত ও শিশুপুত্রসহ আহত হয়েছে ২জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঝাড়বিশলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার দিন উক্ত গ্রামের চাঁন মিয়ার কৃষক পুত্র ফারুক মিয়া (৩০) তার শিশু পুত্র আব্দুল্যহ ও ভাতিজা শিশিরকে নিয়ে জমি চাষ করে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রে উল্টে গেলে এরা ৩ জনই নীচে চাপা পড়ে যায়।
পরে এদের উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কৃষক ফারুক মারা যায়।
তার শিশুপুত্র আব্দুল্যাহর শরীর থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবংএসএসসি পরীক্ষার্থী ভাতিজা শিশিরের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।



