সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ন করার দাবিতে স্বতন্ত্র আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী জে,এম রশীদুল আলমের সংবাদ সম্মলেন অণুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে হাটের রাস্তা রাসেল চত্তরের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলেনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জে,এম রশিদুল আলম লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, ২৪ শে মার্চ তৃতীয় ধাপে সদর উপজেলা পরিষদ নির্বাচন অণুষ্ঠিত হবে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে তফসিল ঘোষনার পর থেকে প্রতিপক্ষ নৌকার চেয়ারম্যান প্রার্থীর লোকজন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের হুমকি, ধামকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে। তার নির্বাচনী প্রচার-প্রচারনায় বাধা দিতে বিভিন্ন ইউনিয়নে দোয়াত কলমে নির্বাচনি অফিসে হামলা, ভাংচুর, প্রচার মাইকে বাধা, পোষ্টার ছিড়া ও তার কর্মীদের মারপিট করার অভিযোগ করেছেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিপক্ষ নৌকার প্রার্থী পরাজয় নিশ্চিত ভেবে এ সব তান্ডবনীলা চালিয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম মার্কার জোয়ার দেখে দিশেহারা প্রতিপক্ষ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার পায়তারা করছে। পেশী শক্তির ভয় দেখিয়ে ভোটার দের জিম্মি করে ভোটার বিহীন নির্বাচন করার ছক তৈরী করছে। এদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইন গত ব্যাবস্থা গ্রহণের দাবি জানান তিনি । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে সাংবাদিকদের মাধ্যমে তিনি নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার বরাবর ৭ দফা দাবি পেশ করেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জে,এম রশিদুল আলম লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে বলেন অবিলম্বে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানান, নিরপেক্ষ নির্বাচন, ভোট কেন্দ্রে নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা, ভোটারদের বাধাহীনভাবে ভোট কেন্দ্রে আসার সুযোগসহ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ সংবাদ সম্মেলনে সদর উপজেলার পদ্মাকর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, দোগাছি ইউপি চেয়ারম্যান ইসাহাক জোয়ারদার ও নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস সহ তার কর্মী সমর্থেকেরা অনুস্ঠিত সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহ প্রেসক্লাব এর সাংবাদিক সহ ঝিনাইদহের প্রিন্ট, ইলেক্ট্রনিক, ও বিভিন্ন অনলাইন মাধ্যমের সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


