ঝিনাইদহ শিশু একাডেমীতে ৭ই মার্চ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

30

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর, ” মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রমান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় ঝিনাইদহ শিশু একাডেমী শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

সকাল সাড়ে ৯ থেকে শিশুদের কয়েকটি বিভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয় চিত্রাংকন , ৭ই মার্চের ভাষণ উপর প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক পুস্তক প্রদর্শনের মাধ্যম দিয়ে শেষ হয় ৭ ই মার্চের কর্মসূচী। শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিল উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ঝিনাইদহ জেলা সহকারী পরিচালক সুরুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত তথ্য অফিসার মামুন অর রশিদ ও ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ প্রকাশ দেব নাথ।

অনুস্থানের সার্বিক ব্যবস্থাপনায় সারা দিন নিয়োজিত ছিল ঝিনাইদহ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। রবিবার বিকাল ৪ টায় প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।