ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সেমিনার ও পিঠাপুলির উৎসব

139
ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সেমিনার ও পিঠাপুলির উৎসব

সাহিদুল এনাম পল্লব: প্রতি বারের ন্যায় এবারো ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিজ প্রাঙ্গণে দুপুর ১২ টায় বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও পিঠে পুলি উৎসব এর আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রিফাতুল হোসাইন। ছাড়াও আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মনোজিৎ কুমার মল্লিক উপাধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ, কৃষিবিদ সুজন মজুমদার মুখ্য প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ, মোহাম্মদ নূর আলম সিদ্দিকী উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র মধুপুর ঝিনাইদহ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এরপর গীতা পাঠ করা হয়। মূল নিবন্ধ উপস্থাপনা করেন কৃষিবিদ সালমা সুলতানা উর্দ্ধতন প্রশিক্ষক সংযুক্ত অত্র দপ্তর। প্রধান অতিথি অধ্যক্ষ রিফাতুল ইসলাম তার বক্তব্যে বলেন একজন মানুষ হিসেবে আমাদের একটি চাওয়া আমরা যেন খাদ্য অপচয় না করি , আর পুষ্টিকর খাবার কে গুরুত্ব দিই, পাশাপাশি ফাস্টফুড জাতীয় জাঙ্কফুড পরিহার করি। অনুষ্ঠান শেষে ফিতা কেটে পিঠাপুলি উৎসবের উদ্বোধন করেন ।এই উৎসবে ছাত্র ছাত্রীদের নিজের হাতের তৈরী একশরও অধিক আইটেমের পিঠা-পায়েসের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি আরো জাঁকজমকপূর্ণ হয়।