সাহিদুল এনাম পল্লব: ঝিনাইদহে ৭১ এর মানবতা বিরোধী অপরাধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের নির্দেশে ঝিনাইদহ সদর উপজেলা হলিধানি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া কে গ্রেফতার করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। ঘটনার প্রত্যক্ষ দর্শীরা জানায় যে সোমবার সকাল ১০ টায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে অবস্থিত ডাকবাংলা বাজারের ত্রিমোহনি মোড় নামক স্থান থেকে পুলিশের একটি টিম হলিধানি ইউনিয়নের চেয়ারম্যান ও সাহেব আলী মালিতাকে গ্রফতার করে নিয়ে যায়।
বিষয়টি জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। সে জানায় আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ডাকবাংলা এলাকায় তারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এই প্রসঙ্গে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নিকট মোবাইলে জানতে চাইলে সে বলে যে আমি বাহিরে আছি জানি না। তবে আমাদের কোন টিম তাকে গ্রেফতার করতে পারে।



