ঝিনাইদহে সামাজিক আধিপত্যের জের ধরে সংঘর্ষে ৯ জন আহত

17

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বুধবার সকাল ১০ টার দিকে সাধুহাটি গ্রামের ধর্মতলা পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে সাধুহাটি স্কুল মাঠে দুই দল জড়ো হয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই দলের এই সংঘর্ষে উভয় গ্রুফের ৯ জন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আহতরা হলো সাধুহাটি গ্রামের মান্নানের ছেলে সুজন (২২) সুরুজ মিয়ার ছেলে নুর ইসলাম( ৫০) মতিয়ার মোল্লার ছেলে মহাসিন (৪৫) সরু মিয়ার ছেলে নুরু(৪৫) , দিনু (৬৫) কদর ( ৬২) , ফিরোজ (৩০) ইদু( ৪৫) ও সেলিম( ৩৫) ।তার মধ্যে সুজনের অবস্থা গুরুত্বর।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খান জানান যে সাধু হাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজির উদ্দিন ও সাবেক ইউ পি সদস্য রমজান আলীর সামাজিক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।