সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন বিক্ষোভ মিছিল ও মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি-প্রদান
৩০ শে এপ্রিল মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদশে শিক্ষক সমিতি (বিটিএ) ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলার শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মো: মহিউদ্দিন,মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রিজাউল ইসলাম, আঃ মমিন, আলমগীর হোসেন, অশিত কুমার, রেজাউল করিম,মাসুদ করমি, মনরিুজ্জামান, নজরুল ইসলাম, মঠিু মালিতা ,জালাল উদ্দনি, ইয়াকুব আলী, ইসাহাক আলী, শরিফ উদ্দিন ,নাজমুল হক, ওয়ায়েজ উদ্দনি, আব্দুল হালিম, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, আলী আকবর, উত্তম কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা বলেন, “নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা দ্রুত এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।
এছাড়াও শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা এবং উচ্চতর গ্রেড প্রদানসহ সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করাও দাবি জানানো হয়। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুশিয়ারী প্রদাণ করেন তারা।
ঝিনাইদহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন শেষ মুজিব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও শক্ষিামন্ত্রী বরাবর জলো প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।


