ঝিনাইদহে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে ছাত্র বদলী।। প্রতিবাদে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ।

113

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ২ দিন ব্যাপী (এটিআই) মুল শিক্ষা ভবনের গেটে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে ছাত্ররা। গতকাল ৪ঠা মার্চ বুধবার বেলা ১২টার দিকে আন্দোলন রত ছাত্রদের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলে যে আমাদের কলেজের ৬ তম সেমিস্টারের সোহেল রানা নামের একজন ছাত্রকে কোন কারন ছাড়াই খুলনা দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাদলি করা হয়েছে এবং ২য় সেমিস্টারের একজন ছাত্রকে জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ভর্তি করা থেকে বিরত রেখেছে।

সেই সাথে তারা সাংবাদিকদের আরও জানায় যে (এটিআই) এ আমাদেরর দ্বারা উৎপাদন কৃত ফলমুল, তরি তরকারী আমাদের বিনা টাকা না দিয়ে আমাদের নিকট বিক্রয় করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

এটিআই এর এই বিক্ষোভ সমাবেশে শুধু ছাত্ররা অংশ গ্রহণ করলেও গতকাল কোন ছাত্রীকে অংশ নিতে দেখা যায়নি। তখন উপস্থিত সাংবাদিক গন ছাত্রী হলে গেলে উপস্থিত ছাত্রী রা জানায় যে ছাত্র দের এই আন্দোলন মুলত অনৈতিক এবং ছাত্রীদের বিরুদ্ধে তাই আমার তাদের সাথে যুক্ত হতে পারি না। তখন তাদের কাছে জানতে চাইলে তারা জানায় যে গত ১৭ ই সেপ্টেম্বর ৬ তম সেমিস্টারের ব্যহারিক ক্লাস চলাকালে উক্ত ক্লাসের সোহেল রানা জোর করে অন্য ছাত্রদের বের করে দিয়ে ক্লাসের মধ্যেই একজনের যৌন হয়রানির চেষ্টা করে। উক্ত ঘটনায় ঐ ছাত্রের বিরুদ্ধে ১৯শে সেপ্টেম্বর অধ্যক্ষের নিকট এক অভিযোগ দায়ের করে। যার কারনে শাস্তি স্বরূপ ঐ ছাত্রকে অন্য জাইগা বদলী করা হয়েছে । তাহা ছাড়া ছাত্রারা যখন তখন জোর করে ছাত্রী হলে প্রবেশ করে তাতে আমরা প্রতিনিয়ন নিরাপত্তা হীন থাকি এবং আতংক বোধ করি বলে ছাত্রীরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করে।

এই প্রসঙ্গে আন্দোলন রত ছাত্ররা ছাত্রীদের অভিযোগ অস্বীকার করে বলে যে শিক্ষকেরা আমাদের বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে মিথ্যা করা বলাচ্ছে। কয়েকজন ছাত্র দাবি তোলে যদি এই ঘটনার প্রেক্ষিতে বদলী করা হয় তাহলে দুই জনই দোষী তাহলে দুই জন কে বদলী করতে হবে। আগের দিন আন্দোলনে ছাত্রীরা আমাদের সাথে ছিল আজ স্যারেরা হলের গেটে তালা মেরে আটকে রেখেছে বলে তারা আসতে পারেনি বলে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করে।

ঝিনাইদহ এটিআই এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইনের সাথে কথা বললে সে বলে যে ৬তম পর্বের একজন ছাত্রী যৌন হয়রানীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে সোহেল রানা কে বদলী করা হয়েছে। কোন ছাত্র কে আমি জঙ্গিবাদ সন্ত্রাসী বলি নি। যে সেমিস্টারে ভর্তির বোর্ড দ্বারা নির্ধারিত সময় থাকে। ঐ ছাত্র সেই সময়ে ভর্তি হতে আসেনি নি, পরে এসেছে শিক্ষক জানে না তাই তার টাকা নিয়ে নিয়েছে। তার টাকা ফেরত দেওয়া হবে। এখানের প্রতিষ্ঠানে উৎপাদন কৃত সকল পণ্য আমারা কিনে খাই। এই পণ্য বিক্রয় করে যে টাকা হয় তাহা সরকারি ফান্ডে জমা দিতে হয়।