ঝিনাইদহে ইট ভাটায় আটকে রেখে শ্রমিক নির্যাতন

29
SAMSUNG CAMERA PICTURES

সাহিদুল এনাম পল্লব : ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের মেসার্স স্টার ব্রিকস ইট ভাটায় খাইরুল ইসলাম নামে এক শ্রমিকে আটকে রেখে তাকে মারধর করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, নির্যাতিত শ্রমিকের বাড়ি খুলনা জেলার পাইক গাছা উপজেলার চাঁদ খালী গ্রামে। নির্যাতিত খাইরুল ইসলাম জানায় ২০১৫ সাল থেকে তাজুল ইসলামের ইট ভাটায় কাজ করে আসছে । বিগত কয়েক বছরের মত এবার ও প্রতিদিন২৫ জন শ্রমিকের ৫ হাজার টাকা দেওয়ার কথা এবং সপ্তাহ শেষে এই হিসাবে পুরা টাকা পরিশোধ করতে হবে। সেই টাকা পরিশোধ না করাতে তার ৭২ হাজার টাকা পাওনা হয়। সুধু টাকা নয় সর্দার হিসাবে তাইজুলের ভাটায় খাইরুলের ১২ টি ভ্যান কাজ করছিল। এদিকে শ্রমিক সর্দার টাকা না দিতে পারায় তার কিছু শ্রমিক অন্য জাইগায় চলে যায়। তখন প্রচন্ড বিপাকে পড়ে যায় খাইরুল ইসলাম। ভাটা মালিকের নিকট এই টাকা চাইতে গেলে বাধে বিপত্তি।

ঘটনার জের ধরে ২৫ শে জানুয়ারি কয়েক জন তাকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করে বিলের কপি চায় এবং বলে যে তোর কোন ভ্যান নেই, লোক জন নেই টাকা দিতে পারব না তুই চলে যা। এই অবস্থায় তাকে মেরে আহত করে বাড়ীতে আটকে রেখে চিকিৎসা করে। ঝিনাইদহ সদর থানার ওসি ঘটনা স্থানে গিয়ে মীমাংসা করে দেয় এবং বলে যে টাকাটা আস্তে আস্তে দিয়ে দিতে। কিন্ত ভাটার মালিক কোন টাকা দেয় না। পরে ২৯ তারিখে ভ্রাম্যমাণ আদালত ঐ ভাটার মালিক কে জরিমানা করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট টাকা পাওয়ার ঘটনা বললে মালিক পক্ষ প্রচণ্ড রেগে যায় । ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফিরে যাবার পর মালিকের লাঠিয়াল কোলা গ্রামের সোমের ছেলে তরিকুল খাইরুল কে আবার মারধর করে আটকে রাখে। এই সময়ে তার নিকট থেকে তার মোবাইল নিয়ে নেয় এই অবস্থায় ডাক বাংলা পুলিশ ক্যাম্পের পুলিশ তাকে ঘটনা স্থান থেকে উদ্ধার করে।

এই ঘটনা কেন্দ্র করে খাইরুল ইসলাম ঘটনার বিচার চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এই প্রসঙ্গে ডাক বাংলা পুলিশ ক্যম্পের এস আই মোখলেচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে যে বিষয় টা ওসি স্যার অবগত আছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ অভিযোগ পেয়েছে বলে জানায়ে বলে যে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।