ঝিনাইদহের মহিলা সংসদ খালেদা খানমের বাড়ীতে গুলি

38

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-মাগুরার সংরক্ষিত ২৭ সংসদীয় আসনের সংসদ সদস্য খালেদা খানমের বাড়ীতে কে বা কাহারা গুলি চালিয়েছে বলে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছে মহিলা সংসদ সদসের ভাই মোঃ ওলিয়ার রহমান।

এই প্রসঙ্গে সংসদ সদস্য খালেদা খানম বলেন যে গত ১৯ সে ফেরুয়ারি রোজ বুধবার বেলা ১ টার দিকে কে বা কারা আমার বাড়ীর ৩য় তলায় বসার বেল কনিতে বাহির থেকে গুলি করে। তবে এই সময়ে আমি ঘটনা স্থানে ছিলাম না।

ঘটনা প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা শেখ এমদাদ বলেন যে তার বাড়ির কাঁচের জানালায় ইয়ারগানের গুলির একটি ছিদ্র পাওয়া গেছে। তবে ঘটনা কে করেছে সে ব্যাপারে তদন্ত চলছে। এই মর্মে আমি একটি সাধারন ডায়েরী পেয়েছি।