ঝিনাইদহের এক সময়ের জনপ্রিয় ডাঃ নাছির উদ্দিন আহামেদ সবাইকে ছেড়ে চলে গেলেন

19

ঝিনাইদহ জেলা শহরের এক সময়ের জনপ্রিয় ডাঃ নাছির উদ্দিন আহামেদ আর বেঁচে নেই। রোজ বৃহস্পতি বার ১০ ই অক্টোবর সকাল সাড়ে ৫ টায় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের নিজ বাড়িতে বাধ্যক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী সহ ৩ পুত্র ও কন্যা রেখে গেছেন। তার বড় ছেলে জাফর আহামেদ জনতা ব্যাংকের সাবেক জি এম মেঝে ছেলে ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। ছোট্ট ছেলে ডাঃ জাহিদ আহামেদ বর্তমানে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালন পদে কর্মরত আছে।

তাছাড়া তার বড় মেয়ে নুরনাহার যশোর বি এম সি কলেজের পরিচালন মেঝে মেয়ে শামছুর নাহার একটি প্রাইভেট ব্যবসা আছে এবং ছোট্ট মেয়ে একজন সু গৃহিণী। কর্মময় জীবনে ডাঃ নাছির উদ্দিন আহামেদ ঝিনাইদহ জেলা শহরের মানুষের ব্যাপক সেবা করার কারনে ব্যাপক জনপ্রিয় ছিল। মৃত্যুর পর আসরের নামাজের পর ঝিনাইদহ সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।